News Flash

  • Home
  • খেলা
  • টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল লঙ্কানরা
Image

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল লঙ্কানরা

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): আজ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এশিয়ার প্রাক্তন দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার সাক্ষাতে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দলের ১৬৭টি ওয়ানডে ম্যাচে সাক্ষাৎকার হয়েছে। এর মধ্যে ৯৮টি জয় পেয়েছে ভারত।

শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন হয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে এসেছেন দুশান হেমান্থা। আর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ:

পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top