News Flash

Image

মাৰ্ঘেরিটায় বুনো হাতির হামলায় হত প্রৌঢ়

মাৰ্ঘেরিটা (অসম), ২ নভেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটায় বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক প্রৌঢ়ের। নিহত প্রৌঢ়কে মাকুম কিল্লার বাসিন্দা বছর ৭৫-এর জনৈক দাউদ পুৰ্তি বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, ডিগবয় ফরেস্ট ডিভিশনের অন্তৰ্গত উত্তর মাৰ্ঘেরিটা রেঞ্জ ফরেস্ট এলাকাধীন নিজমাকুম কিল্লায় খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে দুটি বুনো হাতি জনপদে এসে উপদ্রব সৃষ্টি করেছিল। আজ বৃহস্পতিবার সকালে নিজমাকুম কিল্লা গ্ৰামে বুনো হাতির মখোমুখি হয়ে যান দাউদ পুর্তি। তখন তাঁকে একটি হাতি শূঁড় দিয়ে প্যাঁচিয়ে উপরে তুলে আছড়ে মেরে ফেলে।

ঘটনার খবর পেয়ে একটু দেরিতে হলেও দলবল ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান রেঞ্জ ফরেস্ট অফিসার। প্রাথমিক এনকুয়েস্ট করে পুলিশ নিহত দাউদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top