News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রুতগামী গরুর ধাক্কায় মৃত্যু এক পথ চলতি যুবকের, ঘাতক গাড়ি ও চালককে আটকের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
Image

দ্রুতগামী গরুর ধাক্কায় মৃত্যু এক পথ চলতি যুবকের, ঘাতক গাড়ি ও চালককে আটকের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : ফের জন দুর্ঘটনায়  মৃত্যু এক  তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে  এয়ারপোর্ট থানার অন্তর্গত বামুটিয়া ব্লকের সামনে বুধবার রাত আনুমানিক ১০ টা নাগাদ। ঘাতক গাড়িকে চিহ্নিত করে খুনিকে শাস্তির দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের প্রতিশ্রুতির দাবিতে দফায় দফায় পথ অবরোধে করেছে স্থানীয় জনগণ এবং মৃত যুবকের বন্ধু বান্ধবরা।

ঘটনার বিরবনে প্রকাশ, জানা যায় বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ বামুটিয়া ব্লকের সামনে অধীর সরকার(৩০) এক যুবক তার এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। তখনই পিছন থেকে কালো রঙের একটি থার গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় ওদেরকে।  সঙ্গে সঙ্গে অধীর লুটিয়ে পড়ে মাটিতে।

 তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় আগরতলার একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয়েছে জিবি হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে অধীর।

 মৃতদেহ বাড়িত আসতেই জনঢল নেমে পড়ে অধীরের বাড়িতে। তখন অধীরের বন্ধুবান্ধব চেনা পরিচিত এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে সেই গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে তেবাড়িয়া এলাকায় পথ অবরোধ করে।

এতে স্থানীয় প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তবে প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ মুক্ত হয়। সবাই মিলে অধীরের শেষ কার্য করতে শ্মশানে যান। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখন দেখার এয়ারপোর্ট থানা দেওয়া প্রতিশ্রুতিতে কবে নাগাদ সেই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Releated Posts

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top