News Flash

Image

ছয় বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ১ নভেম্বর: অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয়জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে আগরতলা এমবিবি বিমানবন্দরের ভেতর থেকে ছয়জন সন্দেহ ভাজন বাংলাদেশী নাগরিককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও জানিয়েছেন তাঁরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আগরতলা এমবিবি বিমানবন্দরে এসেছিলেন।  তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

Releated Posts

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top