News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত দম্পতি, আহত ৬
Image

উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত দম্পতি, আহত ৬

বাহরাইচ, ৩১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক দম্পতির। আহত হয়েছে ৬ শিশু। সোমবার গভীর রাতে বাহরাইচ জেলায় এক দম্পতি তাদের শিশুদের নিয়ে বাইকে করে যাচ্ছিল। আচমকাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগলে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু হয়। ছয় শিশুও গুরুতর আহত হয়। আহত শিশুদের চিকিৎসার জন্য বাহরাইচ থেকে লখনউতে রেফার করা হয়েছে।

বাইক আরোহী দুর্গেশ তাঁর স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন। কোতোয়ালি দেহাত এলাকায় একটি দ্রুতগামী পিকআপ তাঁর বাইককে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। শিশুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখান থেকে তাদের লখনউতে রেফার করা হয়েছে। বাহরাইচের এসপি পবিত্র মোহন ত্রিপাঠী জানান, খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top