News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ রাবার বাগানে কাজ করতে গিয়ে আক্রান্ত এক ব্যক্তি, ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ও সোনার চেইন 
Image

নিজ রাবার বাগানে কাজ করতে গিয়ে আক্রান্ত এক ব্যক্তি, ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ও সোনার চেইন 

বিশালগড়, ৩১ অক্টোবর: দক্ষিণ চম্পামুড়া এলাকায় নিজ রাবার বাগানে কাজ করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে হয়েছেন আক্রান্ত এক ব্যক্তি। দুষ্কৃতীরা  ছিনিয়ে নিয়ে যায় তার মোবাইল ও স্বর্ণের চেইন। এমনই অভিযোগ মিলেছে। 

ঘটনার বিবরনে প্রকাশ,  বিশালগড়ের অফিসটিলা শীতলটিলা এলাকার নিতাই সরকারের রাবার বাগান রয়েছে দক্ষিণ চম্পামুড়া এলাকায়। মঙ্গলবার নিতাই সরকার নিজের রাবার বাগানে কাজ করতে গেলে এলাকার কিছু দুষ্কৃতি নিতাই সরকারকে বেধড়কভাবে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিয়েছে। পরবর্তী সময় আক্রান্ত নিতাই সরকার বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান চিকিৎসার জন্য। আক্রান্ত নিতাই সরকার জানান দুষ্কৃতিদের মধ্যে কয়েকজনকে তিনি চেনেন। তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন। পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা বলে ধারনা স্থানীয়দের। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top