News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকাকে শুদ্ধিকরণের নামে নির্যাতন, সদর পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও সিপিআইএম পশ্চিম জেলা কমিটির
Image

নাবালিকাকে শুদ্ধিকরণের নামে নির্যাতন, সদর পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও সিপিআইএম পশ্চিম জেলা কমিটির

আগরতলা, ৩০ অক্টোবর: ত্রিপুরায় নাবালিকাকে শুদ্ধিকরণের নামে নির্যাতনের ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতারের দাবিতে  সরব হয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি।  

প্রসঙ্গত, আগরতলা বড়দোয়ালি এলাকার নবম শ্রেণির এক নাবলিকা ছাত্রীকে শুদ্ধিকরণের নামে সাব্রুমে এক রাষ্ট্রবাদী নেতার বাড়িতে নির্যাতন চালানো হয়েছিল। সাব্রুমে এক রাষ্ট্রবাদী নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে নির্যাতিতা মেয়ের পরিবারের পক্ষ থেকে। অত্যাচার সহ্য করতে না পেরে ওই নাবালিকা নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। গুরুতর আহত এবং অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। এরই প্রতিবাদে আজ সোচ্চার হয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি।

সংগঠনের অভিযোগ, এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের কোনও ভূমিকা লক্ষ্য করা যায়নি। তারই প্রতিবাদ জানিয়ে আজ সদর পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে তাঁরা।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top