News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিডলম্যান’ প্রসন্নের জামিনের শুনানি পিছোল সুপ্রিম কোর্টে
Image

মিডলম্যান’ প্রসন্নের জামিনের শুনানি পিছোল সুপ্রিম কোর্টে

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্নকুমার রায়ের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার তাঁর জামিনের বিরোধিতা করে বক্তব্য জানতে চায় সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রসন্নের একাধিক সম্পত্তির হদিস মিলেছে। জানা গিয়েছিল, নিউটাউনে একটি ভিলায় সপরিবারে থাকতেন তিনি। গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছাড়াও রয়েছে অন্য ব্যবসা। প্রসন্নের গাড়ি ভাড়া দেওয়ার একটি সংস্থা রয়েছে। সেই সংস্থার দফতর রয়েছে সল্টলেকের জিডি ব্লকে। সেখানেই কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন ‘মিডলম্যান’ প্রদীপ।

বিচারপতি সি টি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের ওই আবেদন মঞ্জুর করেছে। শীর্ষ আদালত জানায়, আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্তকারী সংস্থাকে হলফনামা দিতে হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি।

নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে প্রসন্নের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এর আগে কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন প্রসন্ন। সেই আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top