News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধায়কের সহায়তায় নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের
Image

বিধায়কের সহায়তায় নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

ঘাটাল, ২৯ অক্টোবর (হি. স.) : দেবের গড় ঘাটালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজয়ী পঞ্চায়েত সদস্য। তাঁর নিখোঁজ ছেলেকে উদ্ধারে সর্বতো সাহায্য করেছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক। শনিবার ছেলেকে ফিরে পাওয়ার পরই রবিবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য় তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত এলাকায়।

ঘাটাল ব্লকের ইরপাড়া পঞ্চায়েত ছিল বিজেপির দখল। উপসমিতি গঠনের আগে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। এ নিয়ে চূড়ান্ত গন্ডগোল বাঁধে ঘাটাল এলাকায়। রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি-তৃণমূল। এর ফলে উপ সমিতি গঠন প্রক্রিয়া বন্ধ ছিল। এর মাঝেই তৃণমূলে জয়ী সদস্য় বিজেপিতে যোগ দিলেন।

শিবির বদল করা দীপক ভট্টাচার্যের ছেলে দিন তিনেক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করতে দলের সাহায্য চেয়েছিলেন পঞ্চায়েত সদস্য। অভিযোগ, দলের তরফে উপযুক্ত সাহায্য করেনি। উলটে স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অবশেষে শনিবার হাওড়া থেকে পঞ্চায়েত সদস্যের ছেলেকে উদ্ধার করা হয়। এর পর রবিবার সকালে বিধায়কের হাত ধরে বিজেপিতে যোগ দেন তৃণমূল সদস্য।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top