News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষ্মী পূজার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান, ক্ষয়ক্ষতি আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা
Image

লক্ষ্মী পূজার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান, ক্ষয়ক্ষতি আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ অক্টোবর : লক্ষ্মী পূজার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা খোয়াই – তেলিয়ামুড়া সড়কের সিএনজি স্টেশন সংলগ্ন জীপ স্ট্যান্ড লাগোয়া বিওসি – সংলগ্ন এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। দমকলের ইঞ্জিন সঠিক সময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে ধারনা করা যাচ্ছে।  শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।
দোকান গুলির মধ্যে একটি ছিল মিষ্টির দোকান, একটি অটো মোবাইল পার্টসের দোকান, একটি হোটেল ও একটি সব্জির দোকান। জানা যায়, আগুনে প্রবীর দাসের অটো মোবাইল পার্টসের দোকান, শ্যামল ঘোষের হোটেল ও রাসবিহারী দেবনাথের সব্জির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রদীপ নাগের মিষ্টির দোকানের মিষ্টি তৈরির কারখানাঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আবেদন করেছেন। সরকার সাহায্যের হাত বাড়িয়ে না দিলে ব্যবসায়ীরা পরিবার নিয়ে অথৈ জলে পড়বে বলে জানিয়েছেন তারা।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top