News Flash

  • Home
  • দেশ
  • ৩০-৩১ অক্টোবর গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী
Image

৩০-৩১ অক্টোবর গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : আগামীকাল দুই দিনের গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ৩০-৩১ অক্টোবর গুজরাটে থাকবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রী আম্বাজি মন্দিরে পুজার্চনা করবেন। সফররত অবস্থায় মোদী মেহসানায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোদী কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কেভাদিয়ায় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও বহু প্রকল্পের উদ্বোধনও করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মেহসানায় রেল, রাস্তা, পানীয় জল এবং সেচ সহ বিভিন্ন ক্ষেত্রে ৫,৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী কেভাদিয়ায় জাতীয় ঐক্য দিবসের প্যারেড প্রত্যক্ষ করবেন। এই প্যারেডে বিএসএফ এবং বিভিন্ন রাজ্য পুলিশের সদস্যরা অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু হবে, সব মহিলা সিআরপিএফ বাইকারদের আয়োজিত ডেয়ারডেভিল শো, বিএসএফের মহিলা পাইপ ব্যান্ড, গুজরাট মহিলা পুলিশের একটি কোরিওগ্রাফি অনুষ্ঠান, বিশেষ এনসিসি শো, স্কুল ব্যান্ড পারফরম্যান্স, ভারতীয় বিমান বাহিনীর ফ্লাই পাস্ট সহ বহু অনুষ্ঠান।
সবশেষে প্রধানমন্ত্রী ৯৮তম কমন ফাউন্ডেশন কোর্সের অফিসার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top