News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে মাথায় গামছা বেঁধে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল
Image

ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে মাথায় গামছা বেঁধে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল

রায়পুর, ২৯ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ে দুদিনের নির্বাচনী প্রচারে গিয়ে রবিবার মাথায় গামছা বেঁধে কৃষকদের সঙ্গে ধান কাটলেন রাহুল গান্ধী।

২৮ অক্টোবর দুদিনের নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে ছত্তিশগড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার সকালে রাজধানীর নাভা রায়পুর সংলগ্ন কাথিয়া গ্রামের কৃষকদের মধ্যে পৌঁছে যান রাহুল গান্ধী। মাথায় গামছা বেঁধে এবং হাতে কাস্তে নিয়ে কৃষকদের সঙ্গে রাহুল মাঠে ধান কাটেন। কৃষক ও শ্রমিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনাও করেন রাহুল।

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতি ততই তীব্র হচ্ছে। রাজ্য পর্যায় থেকে শুরু করে দেশের নেতারা ভোটারদের আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করছেন। এদিন রাহুলের ধান কাটা তারই অঙ্গ বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ধান কাটা শ্রমিকরা রাহুলের কাছে মজুরি বাড়ানোর দাবি জানান। রাহুল, ভূপেশ বাঘেলকে মজুরি বাড়াতেও বলেন। রাহুল জানান, কৃষকরা খুশি হলে ভারতও খুশি হবে।রাহুলের ধানকাটা ও রায়পুরের কাথিয়া গ্রামে কৃষকদের কাছে যাওয়ার বিষয়টি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেব এক্স-এর পোস্টে জানান।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top