News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি মুদ্রাস্ফীতি নিয়ে জনগনের জনরোষকে নিয়ে মজা করছে : খাড়গে
Image

বিজেপি মুদ্রাস্ফীতি নিয়ে জনগনের জনরোষকে নিয়ে মজা করছে : খাড়গে

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে একহাত নেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে রবিবার কটাক্ষ করলেন খাড়গে। কংগ্রেস সভাপতি তাঁর এক্স হ্যাণ্ডেলে এ সংক্রান্ত একটি কার্টুন পোস্ট করে বিজেপিকে কটাক্ষ করেন। পোস্টে খাড়গে লেখেন, বিগত ৯.৫ বছর ধরে বিজেপি মুদ্রাস্ফীতি নিয়ে জনগনের জনরোষকে নিয়ে মজা করছে। জনগণকে বোকা বানাচ্ছে। মুদ্রাস্ফীতি ইস্যুতে প্রতিবারই মোদী সরকার জনগণকে নিয়ে এভাবে মজা করছে।

খাড়গে আরও লেখেন যে, তিনি পেঁয়াজ খান না। আমরা অন্যান্য দেশের থেকে এক্ষেত্রে ভালো স্থানে রয়েছি। তাহলে পেঁয়াজের দাম এত বেশি কেন? পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ বিজেপিকে পরাজিত করে এর যোগ্য জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত সপ্তাহে পেঁয়াজের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। দিল্লি এবং নয়ডা অঞ্চলে সব্জী প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top