News Flash

  • Home
  • দিনের খবর
  • সিভিক ভলান্টিয়ারকে মারধর-টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার ৪
Image

সিভিক ভলান্টিয়ারকে মারধর-টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেফতার ৪

মুর্শিদাবাদ, ২৯ অক্টোবর (হি.স.): মুর্শিদাবাদের জঙ্গিপুরে সিভিক ভলান্টিয়ারকে মারধর করে তাঁর বাইক, মোবাইল এবং টাকা ছিনতাইয়ের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করল সুতির আহিরণ ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ১৯ অক্টোবর জঙ্গিপুর এসপি অফিসে কর্মরত দুলাল দাস নামে এক সিভিক ভলান্টিয়ার নিজের ডিউটি শেষ করে বাইক চালিয়ে সুতি থানার বামুহা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। ওই সিভিক ভলান্টিয়ার যখন আহরণ ব্রিজের কাছাকাছি ছিলেন সেইসময় চারজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হঠাৎই তাঁকে আক্রমণ করে। এই হামলায় গুরুতর জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। কিছুসময় পর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দুলাল দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে দুলাল দাসের মাথায় ছ’টি সেলাই পড়ে। এই ঘটনার পরেই আহত ওই পুলিশকর্মীর তরফে সুতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির পুলিশ। শনিবার রাতে সুতি থানার বামুহা এবং মদনা গ্রামে অভিযান চালিয়ে মিজারুল ইসলাম, বাণী ইসরাইল, রুবেল শেখ এবং সোহেল শেখ নামে চার যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা এই হামলার কথা স্বীকার করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃত চার যুবককে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top