News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের হনুমানগড়ে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, প্রাণে বাঁচলেন দু’জন
Image

রাজস্থানের হনুমানগড়ে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, প্রাণে বাঁচলেন দু’জন

হনুমানগড়, ২৯ অক্টোবর (হি.স.): রাজস্থানের হনুমানগড় জেলায় যাত্রীবোঝাই গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন, তাঁদের অবস্থায় গুরুতর। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। রবিবার রাতে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন পরিবারের সদস্যরা, রাত দশটা নাগাদ অন্ধকারের মধ্যেই একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ৭ জনের মৃত্যু হয়েছে।

স্টেশন হাউস অফিসার বেদ পাল বলেছেন, দুর্ঘটনায় নিহতরা হলেন পরমজিৎ কৌর (৬০), খুশবিন্দর সিং (২৫), তার স্ত্রী পরমজিৎ কৌর (২২), ছেলে মনজোত সিং (৫), রামপাল (৩৬), তার স্ত্রী রীনা (৩৫) এবং মেয়ে রিত (১২)। আহতদের নাম – আকাশদীপ সিং (১৪) এবং মানরাজ কৌর (২)। আহতদের বিকানেরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top