News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লক্ষ্মী পূজার রাতে গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ড রাজধানীতে
Image

লক্ষ্মী পূজার রাতে গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ড রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর: 

লক্ষ্মীপূজার রাতে রাজধানী আগরতলা শহরের গান্ধীঘাট এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পতে রক্ষা পেয়েছে শহরের ঘনবসতি এলাকা। লক্ষ্মীপূজার রাতে গান্ধীঘাট এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন লেগে যায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে জানা যায়, লক্ষ্মী পূজার আনন্দ উল্লাসে ধর্মপ্রাণ মানুষ যখন ব্যস্ত, ঠিক সেই সময়ে গান্ধীঘাট এলাকায় গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়। এলাকাবাসীর তরফ থেকে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনী এবং টিএনজিসিএল এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দ্রুত দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে না আসলে এলাকায় ভয়ংকর ঘটনা ঘটে যেতে পারতো। স্থানীয় মানুষের সচেতনতা এবং দমকল বাহিনীর তৎপরতার ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঘনবসতি পূর্ন এলাকা।

 উল্লেখ্য এটি পূর্বেও এলাকায় গ্যাস পাইপলাইন লিকেজ হয়ে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে টিএনজিসিএল এর কাজকর্ম নিয়েও নানা প্রশ্ন করতে শুরু করেছে। নিয়মিত দেখভাল ও মেরামতির অভাবেই এ ধরনের অঘটন ঘটে চলেছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। 

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top