News Flash

  • Home
  • খেলা
  • গোয়ায় ৩৭তম জাতীয় গেমসে ত্রিপুরার প্রতিষ্ঠার রৌপ্য পদক
Image

গোয়ায় ৩৭তম জাতীয় গেমসে ত্রিপুরার প্রতিষ্ঠার রৌপ্য পদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। ত্রিপুরার জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত জাতীয় গেমসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। ত্রিপুরার দুই জন মহিলা জিমন্যাস্ট জাতীয় গেমসের জিমন্যাস্টিক ইভেন্টে ভল্টিং টেবিলের ফাইনালে উঠলেও দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক বিজয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা সামন্ত দারুন সাফল্য পেয়েছে। অপর জিমন্যাস্ট সঞ্চিতা মজুমদার ভল্টিং টেবিলে সপ্তম স্থান পেয়েছে। উল্লেখ্য, বেশ জমজমাট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার গোয়ায় ৩৭ তম জাতীয় গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়ার মারগাও তে পন্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ১৬ দিনব্যাপী ৩৭তম ন্যাশনাল গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ২৮টি রাজ্যের ১০ হাজারেরও বেশি অ্যাথলেট ও অফিসিয়াল ন্যাশনাল গেমসে অংশ নিয়েছেন। পদক তালিকায় এ পর্যন্ত ২৭ টি রাজ্যের নাম উঠেছে। তবে ত্রিপুরার স্থান আপাতত ২৩ তম স্থানে, একটি মাত্র রৌপ্য পদক পেয়ে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top