News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলাদের জাতীয় টি-‌২০ আজ আসাম জয়ে মরিয়া ত্রিপুরা
Image

সিনিয়র মহিলাদের জাতীয় টি-‌২০ আজ আসাম জয়ে মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। দ্বিতীয় জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবেন অন্নপূর্ণা দাস-‌রা। প্রতিপক্ষ আসাম। তিরুবন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কে সি এ ক্রিকেট মাঠে হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে।  দুদলেরই আপাতত ৫ ম্যাচ খেলে ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। মনিপুরের বিরুদ্ধে দুরন্ত জয় মানসিকভাবে কিছুটা হলেও চাঙ্গা করেছে ত্রিপুরা দলকে। ফলে শক্তির বিচারে কোনও দলকেই তেমন ভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। তবে যে দলের ব্যাটসম্যান-‌রা ২২ গজে নিজেদের মেলে ধরতে পারবেন সেই দলই আগামীকাল জয় পাবে আশা করছেন ক্রিকেট প্রেমীরা। শেষ ম্যাচে মৌটুসী দে, ঋজু সাহা এবং দলনায়িকা আন্নপূর্ণা দাস ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ওই ৩ জনের পাশাপাশি আসাম ম্যাচে ওপেনার মৌচৈতি দেবনাথ এবং অম্বিকা দাস-‌কেই ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। শুক্রবার সকালে জিমে কাটান ক্রিকেটাররা। প্রায় দেড় ঘন্টা শারীরিক কসরত করেন মৌটুসী দে-‌রা। অসম জয় নিয়ে আশাবাদী ত্রিপুরার শিবির। গোটা দলই চাইছে অসম জয় করে হরিয়ানা ম্যাচের আগে মানসিকভাবে আরও চাঙ্গা হয়ে উঠতে। দলনায়িকা অন্নপূর্ণা-‌র কথাবার্তায় আত্মবিশ্বাসের সুর। জয় পেতে মরিয়া গোটা শিবিরই। তবে বিশ্বাস করেন, এর জন্য গুরুদায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই।  ‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top