ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। নির্বাচিত হলেন সহ সভাপতি পদে। পূর্বোত্তর চেস ফোরামের। রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু। বৃহস্পতিবার অরুনাচল প্রদেশে এক সভায় পূর্বোত্তর চেস ফোরাম গঠিত হয়। মূলত পূর্বোত্তরের দাবাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা মাথায় রেখেই গঠিত হয় ওই ফোরাম। তাতে সর্বসম্মতিক্রমে প্রশান্ত কুন্ডুকে সহসভাপতি নির্বাচিত করা হয়। রাজ্যের দাবা প্রেমীরা আশা করছেন, ত্রিপুরার দাবাকে আরও এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করবেন প্রশান্ত কুন্ডু। রাজ্য দাবা সংস্থার পাশাপাশি দাবাড়ুরাও অভিনন্দন জানান রাজ্য সংস্থার সভাপতিকে। প্রসঙ্গত: ওই রাজ্যেই ২১ তম পূর্বোত্তর রেটিং দাবা প্রতিযোগিতা শুক্রবার শেষ হয়েছে।

পূর্বোত্তর চেস ফোরামের সহসভাপতি প্রশান্ত কুন্ডু
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















