News Flash

Image

সাব্রুমে নিজ বাড়িতে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ২৬ অক্টোবর: নিজ ঘরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এক গৃহবধূ। পর্রবতী সময়ে পরিবারের সদস্যদের নজরে বিষয়টি আসলে তাঁরা সাথে সাথে গৃহবধূকে সাব্রুম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার জেলা হাসপাতালে স্হানান্তর করেন ।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। 

ঘটনার বিবরনে জানা যায়,  গতকাল বেলা আনুমানিক ৫ টা ৩০ মিনিট নাগাদ সাব্রুম নগরপঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা দেবাশীষ চক্রবর্তীর সহধর্মীনি উত্তরা চক্রবর্তী নিজ বাসভবনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।  পরবর্তী সময় পরিবারের লোকজন গৃহবধূকে সাব্রুম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার জেলা হাসপাতালে স্হানান্তর করেন। শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ মৃত্যুর মুখে ঢলে পড়েন।  

বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার অতিরুক্ত মহকুমাশাসক দেবজ্যোতি রায়ের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরিবারের লোকজনদের দাবী, পরিবারে কোনো প্রকারের অশান্তি ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top