নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ অক্টোবর : সীমান্ত এলাকায় গবাদি পশু চুরি অব্যাহত। এবারে কৈলাসহরের কুবঝার ৩ নং ওয়ার্ড এলাকা থেকে এক ব্যক্তির একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। কৈলাসহর থানার দারস্ত হয় ওই ব্যক্তি। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা যীশু ভূষণ দাসের একটি গবাদি পশুকে বুধবার গভীর রাতে চোরের দল উনার গরু ঘরের ভেতরে প্রবেশ করে নিয়ে যায়। সেই গরু ঘরের মধ্যে তিনটি গরু ছিল, এর মধ্যে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি হয়ে যাওয়া গরুটির বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা হবে বলে জানান গরুর মালিক যীশু ভূষণ দাস। পাশাপাশি এই চুড়ি কাণ্ডের পেছনে স্থানীয়রা জড়িত রয়েছে বলেও দাবি করেন যীশু ভূষণ দাস। উক্ত বিষয় নিয়ে আজ দুপুর বেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে। সীমান্ত এলাকায় প্রশাসনিক নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।

ফের সীমান্ত এলাকা থেকে গবাদি পশু চুরি, নিরাপত্তা জোরদার করার দাবি এলাকাবাসীর
Tags:
Releated Posts
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…


















