News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার লিউইস্টনে বন্দুক-হামলায় মৃত ২২; আহত ৫০-৬০ জন, আততায়ীকে খুঁজছে পুলিশ
Image

আমেরিকার লিউইস্টনে বন্দুক-হামলায় মৃত ২২; আহত ৫০-৬০ জন, আততায়ীকে খুঁজছে পুলিশ

লিউইস্টন, ২৬ অক্টোবর (হি.স.): মার্কিন মুলুকে ভয়াবহ বন্দুক-হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। অতর্কিতে হামলায় জখম ও আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। স্থানীয় সময় অনুযায়ী বুধবার (২৫ অক্টোবর) আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের লিউইস্টনে একাধিক স্থানে এই হামলার ঘটনা ঘটেছে। একটি বার ও ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টার-সহ বিভিন্ন স্থানে চালানো এই বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ অথবা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী আততায়ী এখনও পলাতক।

লিউইস্টন সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি বলেছেন, “২২ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে জখম ও আহত হয়েছেন।” হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও। এই হামলা সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top