News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উল্টে গেল ট্রাক; জামশেদপুরে মৃত দুই, আহত ৪ জন
Image

দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উল্টে গেল ট্রাক; জামশেদপুরে মৃত দুই, আহত ৪ জন

জামশেদপুর, ২৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের জামশেদপুরে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উল্টে গেল একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, এছাড়াও ৪ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিস্তুপুর থানা এলাকার বোধনওয়ালা ঘাটে দুর্ঘটনাটি ঘটে। দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন অনেক মানুষ, আচমকাই একটি ট্রাক ওই ভিড়ের মধ্যে উল্টে যায়।

গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয় টাটা মেইন হাসপাতালে। স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনের পর এক বিবৃতিতে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা বলেছেন, টাটা মেইন হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে, সেখানে অন্য ৪ জনের চিকিৎসা চলছে।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top