News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাসপোর্ট জালিয়াতি তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার ৪ আধিকারিক
Image

পাসপোর্ট জালিয়াতি তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার ৪ আধিকারিক

কলকাতা, ২৪ অক্টোবর, (হি.স.): পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে আরও চারজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে কলকাতার পাসপোর্ট অফিসের তিন সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। আর রয়েছেন একজন সিনিয়র স্টেনোগ্রাফার। সোমবার সিবিআই তাঁদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

ধৃতরা হলেন সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিশীথবরণ সাহা, দেবাশিস ভট্টাচার্য, উত্তম বেহরা এবং ধৃত কলকাতা পাসপোর্ট অফিসের সিনিয়র স্টেনোগ্রাফার মণীশ গুপ্ত। ধৃতদের তিনজনই সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার আধিকারিক। ধৃতদের মধ্যে উত্তমের বাড়ি কোন্নগরে। নিশীথ উত্তরপাড়ার বাসিন্দা। মণীশ থাকেন হিন্দ মোটরে। পাসপোর্ট জালিয়াতি চক্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে মনে করছেন তদন্তকারীরা।

একের পর একের এপর এক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের গ্রেফতারে সিবিআই মনে করছেন, সর্ষের মধ্যে থেকে আরও অনেক ভূত বের হবে।

ভুয়া পাসপোর্ট মামলায় গ‌্যাংটকের সঙ্গে এ রাজ্যের যোগ উঠে এসেছে। কিছুদিন আগে দুই রাজ‌্য মিলিয়ে মোট ৫০টি জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী দল। গ‌্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট গৌতমকুমার সাহাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে শিলিগুড়ি থেকে বরুণ সিং রাঠোর নামে এক ব‌্যক্তিকে গ্রেপ্তার করে। তদন্তে কলকাতা পাসপোর্ট অফিসের আধিকারিকদেরও যোগ পান তদন্তকারীরা। কলকাতা পাসপোর্ট অফিসেও হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top