News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে গরবা নাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১৭ বছরের কিশোরের
Image

গুজরাটে গরবা নাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১৭ বছরের কিশোরের


আমেদাবাদ, ২২ অক্টোবর (হি. স.) : নবরাত্রির উৎসবের মাঝে ঘটে গেল মর্মান্তিক ঘটনা ।গুজরাটের কাপাদগঞ্জ খেদা জেলায় গরবায় নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭ বছরের কিশোর।

স্থানীয় সূত্রের খবর, বীর শাহ নামের ওই তরুণ কাপাদগঞ্জ জেলার একটি গরবার অনুষ্ঠানে সকলের সঙ্গেই নাচে মেতে উঠেছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবীরা তাঁকে দেখতে পায়। এবং শুশ্রূষার চেষ্টাও করে। তাতে সাড়া না মেলায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ৩ বার সিপিআর দেওয়া হয়। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। ওই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ওই এলাকার গরবা অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। মৃত কিশোরের বাবা-মা এখনও শোকাচ্ছন্ন। চিকিৎসকরাও বলছেন, গরবা বা এই ধরনের কোনও অনুষ্ঠানে অংশ নিলে সকলের সতর্ক থাকা উচিত।

এই প্রথম নয়, গত মাসে এই গুজরাটেই গরবার অনুশীলন চলাকালীন এক যুবকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। জামনগরের প্যাটেল পার্কের নাচের স্কুলে গরবা অনুশীলন প্রাণ হারান ১৯ বছরের বিনীত মেহুলভাই কুনওয়ারিয়া। প্রথম দফায় নাচের শেষেই হৃদরোগে আক্রান্ত হন। অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও চিকিৎসকরা জানান, ততক্ষণে যুবকের মৃত্যু হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কাপাদগঞ্জ খেদা জেলায়।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top