News Flash

  • Home
  • খেলা
  • কাবাডি সভাপতি রূপক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের খেলোয়াড়ের
Image

কাবাডি সভাপতি রূপক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের খেলোয়াড়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। কাবাডি সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে থানায় এফ.আই.আর করা হয়েছে। প্রায় ২৪ ঘন্টা কাল পেরিয়ে যাওয়ার উপক্রম হলেও এখন পর্যন্ত গ্রেফতারের কোন খবর নেই। আদৌ বিষয়টা জামিন অযোগ্য, না যোগ্য, সেটা দেখবে থানা পুলিশ। তবে এফ.আই.আর-এর ভিত্তিতে অভিযুক্ত কাবাডি সভাপতিকে আদৌ পুলিশ গ্রেপ্তার করতে উদ্যত হয়েছেন কিনা সেটা যাঁরা অভিযোগ দায়ের করেছেন, তাঁরা অন্ততপক্ষে এখনও জানতে পারেননি। বিষয়টা বৃহস্পতিবারে সন্ধ্যা রাতের ঘটনা। প্রতিভাবান কাবাডি খেলোয়াড় সাগর দেববর্মা বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পূর্ব থানায় ত্রিপুরা কাবাডি সংস্থার সভাপতির বিরুদ্ধে মামলা করেছেন। এই খেলোয়াড় এফআইরে উল্লেখ করেছেন যে জাতীয় আসরে খেলানোর উদ্দেশ্যে তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। চেন্নাই রেল স্টেশনে তাকে ফেলে রেখেই দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সংস্থার সভাপতির নিজস্ব লোক অর্পণ চাকমা চলে এসেছেন বলে অভিযোগ। সর্বস্বান্ত হয়ে সাগর অনেক কষ্টে প্রথমে কলকাতায় এবং পরে বৃহস্পতিবার সন্ধ্যার বিমানে আগরতলায় পৌছুলে পূর্ব থানায় পুলিশের কাছে বিস্তারিত জানিয়ে তার বাবা শ্যামাচরণ দেববর্মা মানমিতা দেববর্মা অভিযোগ দায়ের করেছেন। অবশেষে গাড়ি করে রাত দুইটায় ধলাইস্থিত মনুতে সাগর তার পিতা-মাতা সহ বাড়িতে পৌছলেও সামগ্রিক বিষয়টা নিয়ে তাঁরা অনেকটাই সন্ত্রস্ত।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top