News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানার পুরো নিয়ন্ত্রণ একটি পরিবারের হাতে, দুর্নীতি সর্বোচ্চ : রাহুল গান্ধী
Image

তেলেঙ্গানার পুরো নিয়ন্ত্রণ একটি পরিবারের হাতে, দুর্নীতি সর্বোচ্চ : রাহুল গান্ধী


ভূপালপল্লী, ১৯ অক্টোবর (হি.স.): তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার তেলেঙ্গানার ভূপালপল্লীতে ‘বিজয়াভেরী যাত্রা’ থেকে রাহুল গান্ধী বলেছেন, “তেলেঙ্গানা রাজ্যের পুরো নিয়ন্ত্রণ একটি পরিবারের হাতে রয়েছে এবং দেশের মধ্যে এই রাজ্যে দুর্নীতি সবচেয়ে বেশি। বিজেপি-বিআরএস-এআইএমআইএম-কে দেখুন, এই তিনটি দল কংগ্রেসকে আক্রমণ করে।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “আপনারা ভেবেছিলেন তেলেঙ্গানায় ‘জনতা’-র শাসন থাকবে। কিন্তু, শুধুমাত্র একটি পরিবারই তেলেঙ্গানার শাসন করছে, এবং রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সেই পরিবারের অধীনে। মনে হচ্ছে কেসিআর নির্বাচনে হেরে যাবে।” জাতিগত জনগণনা প্রসঙ্গে রাহুল বলেছেন, “জাতিগত জনগণনা দেশের জন্য এক্স-রে হিসেবে কাজ করবে। আমি যখন জাতিগত জনগণনা নিয়ে কথা বলি তখন প্রধানমন্ত্রী অথবা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কোনও কথা বলেন না।”

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026

অপারেশন সিঁদুরের পর লস্কর, জইশ ও হিজবুলের অভিযান সরাসরি নিয়ন্ত্রণে আইএসআই

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের ধরনে বড় পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা সূত্রে…

ByByNews Desk Aug 12, 2026

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026

আইএসআই-যোগের সন্দেহে পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার বঙ্গ এসটিএফের

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক পাকিস্তানি নাগরিক-সহ…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top