News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতির ৩-দিনের বিহার সফরের সূচনা, পাটনায় গার্ড অফ অনারে অভ্যর্থনা দ্রৌপদী মুর্মুকে
Image

রাষ্ট্রপতির ৩-দিনের বিহার সফরের সূচনা, পাটনায় গার্ড অফ অনারে অভ্যর্থনা দ্রৌপদী মুর্মুকে

পাটনা, ১৮ অক্টোবর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার থেকে ৩-দিনের সফরে বিহারে পৌঁছেছেন। বুধবার সকালে পাটনায় পৌঁছনোর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রাষ্ট্রপতিকে এদিন গার্ড অফ অনারে অভিবাদনও জানানো হয়।

সফরের শুরুতেই পাটনায় বিহারের চতুর্থ কৃষি রোডম্যাপ-এর সূচনা করেছেন রাষ্ট্রপতি ৷ এর পরে তিনি গুরু গোবিন্দ সিংজি মহারাজের জন্মস্থান পাটনা শহরের তখত শ্রী হরিমন্দির সাহেবে প্রার্থনা করবেন। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর এটিই দ্রৌপদী মুর্মুর প্রথম বিহার সফর।

নির্ধারিত সফরে রাষ্ট্রপতি দু”টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং পাটনার এইমস-এর তিনটি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। ১৯ অক্টোবর, রাষ্ট্রপতি তাঁর সফরের দ্বিতীয় দিনে, পূর্ব চম্পারণ জেলার মোতিহারির মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এইমস পাটনার মেধাবী শিক্ষার্থীদের ডিগ্রি এবং পদক প্রদান করবেন। সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি ২০ অক্টোবর গয়ার দক্ষিণ বিহার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top