News Flash

  • Home
  • দিনের খবর
  • জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘জলবায়ু সহনশীল কৃষি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : রাষ্ট্রপতি
Image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘জলবায়ু সহনশীল কৃষি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : রাষ্ট্রপতি

পাটনা, ১৮ অক্টোবর (হি.স.) : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘জলবায়ু সহনশীল কৃষি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার পাটনায় বিহারের চতুর্থ কৃষি রোড ম্যাপ (২০২৩-২০২৮)-এর সূচনা করে রাষ্ট্রপতি বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এটি সমগ্র মানবতার অস্তিত্বের জন্য একটি সংকট। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দরিদ্র ও বঞ্চিত মানুষের ওপর। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু সহনশীল কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রাষ্ট্রপতি আরও বলেছেন, বিহার হল ভগবান বুদ্ধ ও অশোকের ভূমি। তাঁরা সমগ্র মানবজাতিকে শান্তি ও সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। আপনারা এই পুণ্যভূমির বাসিন্দা, তাই আপনাদের কাছে আশা করা যায় এমন একটি সমাজের আদর্শ তুলে ধরবেন যেখানে বিদ্বেষ ও বিভেদের কোনোও সুযোগ নেই। রাষ্ট্রপতি বলেছেন, কৃষি রোড ম্যাপ বাস্তবায়িত হচ্ছে এটা খুবই আনন্দের বিষয়। আমি আরও খুশি হব যখন বিহারকে উন্নয়নের প্রতিটি প্যারামিটারে একটি রোড ম্যাপ তৈরি করে ক্রমাগত উন্নতির পথে চলতে দেখা যাবে – তা স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু আয় বা সর্বোপরি সুখের সূচক হোক।

Releated Posts

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top