News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মান্তরিত হওয়ার অভিযোগে সমাজচ্যুত দুই চাকমা সম্প্রদায়ের পরিবার
Image

বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মান্তরিত হওয়ার অভিযোগে সমাজচ্যুত দুই চাকমা সম্প্রদায়ের পরিবার

আগরতলা, ১৭ অক্টোবর : দুই চাকমা সম্প্রদায়ের পরিবার বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মান্তরিত হওয়ার অভিযোগে তাঁদেরকে সমাজচ্যুত করা হয়েছিল। বিগত এক বছর ধরে ওই দুই পরিবার দুর্বিষহ জীবন যাপন অতিবাহিত করছে। এ বিষয়ে পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। আজ ত্রিপুরা হাইকোর্টে ওই মামলার শুনানি হয়েছে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে। অতিসত্বর প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করার এবং এই ধরনের কাজ অতিসত্বর বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর মাসে ঊনকোটি জেলার অন্তর্গত পশ্চিম আন্দারছড়া গ্রামের চাকমা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ২ পরিবার পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন। ক্রিস্টান ধর্ম ধর্মান্তরিত হওয়ার পর থেকেই চাকমা সামাজিক বিচার কমিটি এবং আদম পঞ্চায়েত উক্ত দুটি পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে এবং বিভিন্ন ধরনের হুলিয়া জারি করা হয়। বিগত এক বছর ধরে এই দুটি পরিবার দুর্বিষহ জীবন যাপন অতিবাহিত করছে। এ বিষয়ে পূর্ণজয় চাকমা এবং তরুণ চাকমা উচ্চ আদালতে রিট পিটিশন করে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে।

এই মামলার শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেদনকারীদের পক্ষে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সম্রাট কর ভৌমিক জানিয়েছেন, এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। এদিন এই ঘটনা শোনার পর উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ উষ্মা প্রকাশ করেছেন এবং অতিসত্বর প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি এই ধরনের কাজ অতিসত্বর তা বন্ধ করার নির্দেশ দেন আদালত।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top