News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুনো হাতির আছাড় খেয়ে মর্মান্তিক মৃত্যু, বনকর্মীদের ঘিরে বিক্ষোভ
Image

বুনো হাতির আছাড় খেয়ে মর্মান্তিক মৃত্যু, বনকর্মীদের ঘিরে বিক্ষোভ

জলপাইগুড়ি, ১৭ অক্টোবর, (হি.স.): দলছুট বুনো হাতির আছাড় খেয়ে বানারহাট ব্লকের আপার কলাবাড়িতে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। ক্ষুব্ধ গ্রামবাসীরা দেহ আটকে রেখে বন্যপ্রাণ শাখার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান।

অভিযোগ, গত কুড়ি দিনে বুনো হাতির হামলায় ওই এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি ভয়ঙ্কর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, ক্ষোভ তাঁদের। এমনকি হাতি গ্রামে ঢুকে পড়লেও তাড়ানোর ব্যবস্থা করেন না বনকর্মীরা।

অভিযোগ রয়েছে আরও। এই হাতির হামলার ঘটনাতেই অতিষ্ঠ হয়ে চাষাবাদ প্রায় বন্ধের মুখে এলাকায়। এদিনের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, উচ্চস্তরের বনাধিকারিকেরা যদি ঘটনাস্থলে না আসেন, তা হলে তাঁরা কোনও মতেই মৃতদেহ নিয়ে যেতে দেবেন না।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top