News Flash

  • Home
  • দেশ
  • বাঙালি-হিন্দুর ভাবাবেগে আঘাত করে অধিবেশন: শুভেন্দু
Image

বাঙালি-হিন্দুর ভাবাবেগে আঘাত করে অধিবেশন: শুভেন্দু

কলকাতা, ১৬ অক্টোবর, (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই বেতন-বৃদ্ধি কার্যকর করতে গেলে বিলে সংশোধনী আনা প্রয়োজন। সেই সংশোধনী আনার জন্যই ডাকা হয় অধিবেশন।

সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয় রাজ্য বিধানসভায়। বেতন ও ভাতা সংক্রান্ত বিল নিয়ে আলোচনার জন্যই এই অধিবেশন ডাকা হয়। তবে দেবীপক্ষের দ্বিতীয়ার দিন এভাবে অধিবেশন ডেকে ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার বিধানসভায় প্রবেশ করার সময়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “বাঙালি-হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। আজ নবরাত্রির দ্বিতীয় দিন অর্থা দ্বিতীয়া। অনেকেই এদিন নবরাত্রির উপোস করে থাকেন। তার মধ্যেই ডেকে আনা হয়েছে।” এছাড়া দুর্গা পুজোর অষ্টমীর দিন মদের দোকান কেন খোলা রাখা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু।

গত ৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই বেতন-বৃদ্ধি কার্যকর করতে গেলে বেতন ও ভাতা সংক্রান্ত বিলে সংশোধনী আনা প্রয়োজন। সেই সংশোধনী বিল আনতেই সোমবার বিধানসভার অধিবেশন ডাকা হয়। এদিকে, অধিবেশনের জন্য রাজ্যপালের অনুমতি চেয়ে রাজভবনে ফাইল পাঠানো হলেও সেই ফাইলে স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

বিজেপিও প্রথম থেকেই এই অধিবেশন নিয়ে আপত্তি জানিয়েছে। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে এত তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি।

গত কয়েক বছর ধরে দুর্গা পুজোয় কোনও ‘ড্রাই ডে’ থাকে না। অর্থাৎ পুজোর চার দিনই খোলা থাকে মদের দোকান। এদিন সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “স্বাধীনতার পর প্রথম ওরাই অষ্টমীর দিন মদের দোকান খুলেছে।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top