News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা রাশিয়ার
Image

ইউক্রেনে মুহুর্মুহু রকেট ও ড্রোন হামলা রাশিয়ার

কিয়েভ, ১৬ অক্টোবর (হি.স.) :আক্রমণ ও পালটা আক্রমণে এখনও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অব্যাহত যুদ্ধের উত্তেজনা। ইজরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে রবিবার গোটা রাত ধরে ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলা চালাল রুশ ফৌজ।

সোমবার ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, রবিবার সারারাত ধরে ৫টি মিসাইল ছোড়া হয়েছে। যার মধ্যে ইউক্রেনের উত্তর ও পূর্ব অঞ্চলে দুটিকে মাঝআকাশে ধ্বংস করা হয়। এছাড়াও ১২টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও দক্ষিণ অঞ্চলে ১১টি ড্রোনকে গুলি করে নামানো হয়।

রুশ হামলার পর ইউক্রেনের পূর্ব অঞ্চল পোলতাভারের গভর্নর ফিলিপ প্রোনিন সোশাল মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, এই অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলায় তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, ভাগ্যবশত কোনও বাসিন্দা প্রাণ হারাননি। বড় কোনও ক্ষতি হয়নি। এই আক্রমণে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলে রাখা ভালো, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ হামলা চালিয়েছিল রাশিয়া। ব্যবহার করা হয়েছিল ৪৪টি শাহেদ ড্রোন। যার মধ্যে ৩৪টি ড্রোনই ধ্বংস করে দেয় ইউক্রেনীয় সেনা।

মধ্যপ্রাচ্যে হামাস বনাম ইজরায়েলের লড়াই দশম দিনে পা রেখেছে। সেখানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ দেড় বছর পেরিয়ে গিয়েছে। রণক্ষেত্রের ছবি বদলে মস্কোকে পালটা মার দিয়ে হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে কিয়েভ। আর যুদ্ধের ময়দানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। যা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, জেলেনস্কিবাহিনীকে চাপে ফেলতে উত্তর কোরিয়া ও চিনের মতো দেশের থেকে শক্তিশালী সামরিক সাহায্য পেতে তৎপর হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের ঝাঁজ কমার বদলে বেড়েই চলেছে।

Releated Posts

জার্মানির গুরদোয়ারায় ভোট ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১১

বার্লিন, ২১ এপ্রিল (আইএএনএস): জার্মানির মোয়ের্স শহরের ডুইসবুর্গ এলাকায় একটি গুরদোয়ারার ভিতরে হিংসাত্মক সংঘর্ষে অন্তত ১১ জন আহত…

ByByNews Desk Apr 21, 2026

সিইপিএ আপগ্রেডে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ, সবুজ জ্বালানি ও ডিজিটাল বাণিজ্যে জোর ভারত-দক্ষিণ কোরিয়ার

নয়াদিল্লি, ২০ এপ্রিল (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট আপগ্রেড নিয়ে আলোচনা পুনরায় শুরু…

ByByNews Desk Apr 20, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ‘রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বঞ্চনা’, তীব্র সমালোচনা মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৮ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Apr 18, 2026

প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশে ‘মব কালচার’ রোখায় কার্যকর পদক্ষেপ নেই: রিপোর্ট

ঢাকা, ১৮ এপ্রিল (আইএএনএস): বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশ-এ ‘মব কালচার’ বা গণহিংসা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি…

ByByNews Desk Apr 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top