News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিজোরামে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে আগরতলায় কংগ্রেস নেতৃত্বদের সাথে বৈঠক রাহুলের, ত্রিপুরা সফরে আসার আশ্বাস 
Image

মিজোরামে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে আগরতলায় কংগ্রেস নেতৃত্বদের সাথে বৈঠক রাহুলের, ত্রিপুরা সফরে আসার আশ্বাস 

আগরতলা, ১৬ অক্টোবর: আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনের পর ত্রিপুরায় দুই দিনের সফরে আসবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। আজ মিজোরামে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে এমবিবি বিমানবন্দরে রাহুল গান্ধীর সাথে প্রদেশ কংগ্রেসের শীর্ষস্তরের নেতাদের বৈঠকের শেষে একথা জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

প্রসঙ্গত, মিজোরামে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে ত্রিপুরায় এমবিবি বিমানবন্দরে অবতরন করেছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। আজ সকাল ১০ টা ১৬ মিনিটে রাহুল গান্ধী চার্টার্ড বিমানে এম বি বি বিমানবন্দরে অবতরন করেছেন। তারপর কিছুক্ষণের জন্য রাহুল টার্মিনাল ভবনের ভিআইপি লাউঞ্জে এসে বসেন। সেখানে উপস্হিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, দিবাচন্দ্র রাংখল, বাপটু চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ । তারপরেই তিনি আইজলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

এদিন বৈঠকের শেষে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মিজোরামে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে চার্টার্ড বিমানে আগরতলা বিমানবন্দের অবতরণ করেছিলেন। কাল বিকেলে আগরতলা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন।

তাঁর কথায়, আগরতলায় এসে ত্রিপুরাবাসীর খোঁজ খবর নিলেন রাহুল গান্ধী। তিনি আশ্বস্ত করেছেন আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনের পর ত্রিপুরায় দুই দিনের সফরে আসবেন। 

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top