নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর : আসন্ন দুর্গাপূজা কে সামনে রেখে ধর্মনগর থানার পুলিশ প্রতিদিন নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। রবিবার সকালে ধর্মনগরের আনন্দবাজার রাজনগর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ । এদিকে ধর্মনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাড়ু গোপাল দে জানিয়েছেন যে দুর্গাপূজাকে সুন্দর এবং সুষ্ঠু করে তুলতে এই নেশা বিরোধী অভিযান। যাতে কেউ নেশাদ্রব্য পান করে বিশৃঙ্খলা সৃষ্টি না করে পূজার আনন্দে, সেদিকে লক্ষ্য রেখে এই নেশা বিরোধী অভিযান বলে তিনি জানিয়েছেন। এই নেশা বিরোধী অভিযানে নেমে ধর্মনগর থানার পুলিশ রাজনগর এলাকায় ৪০ থেকে ৫০ টি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন বাড়ির ঘরের ভিতর থেকে এবং জঙ্গল থেকে দেশীয় চোলাই মদ,মদ বানানোর যে সমগ্রী সেগুলো ধ্বংস করে। এদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নাড়ু গোপাল দে জানান এই নেশা বিরুদ্ধে অভিযান করায় যে জিনিস ধ্বংস করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে। তবে উল্লেখ্য এদিনের অভিযানে একজনও নেশা কারবারিকে আটক করতে পারেনি ধর্মনগর থানার পুলিশ।

নেশা বিরোধী অভিযানে ৫ লক্ষ নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ
Tags:
Releated Posts
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…


















