News Flash

  • Home
  • দিনের খবর
  • সম্ভাজি নগরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২, শোকাহত প্রধানমন্ত্রী
Image

সম্ভাজি নগরে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২, শোকাহত প্রধানমন্ত্রী

সম্ভাজি নগর, ১৫ অক্টোবর (হি. স.) :: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে (সাবেক ঔরঙ্গাবাদ) একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। দুর্ঘটনায় আহত আরও ১৭ জন। শনিবার রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের বৈজাপুর টোল প্লাজার কাছে টেম্পো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৈজাপুর থানার ইনচার্জ পরিদর্শক শ্যাম সুন্দর কাভথাদে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি টেম্পো ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই টেম্পোতে থাকা ১২ জনের মৃত্যু হয়। আহত ১৭ জনের মধ্যে ৬ জনকে বৈজাপুরের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সম্ভাজি নগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছে। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী তার শোক বার্তায় লিখেছেন, সম্ভাজি নগরে একটি ভয়াবহ দুর্ঘটনার খবরে তিনি শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। প্রধানমন্ত্রীও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top