News Flash

  • Home
  • বিদেশ
  • জার্মানিতে যাত্রী ভর্তি ভ্যান উল্টে নিহত সাতজন, আহত আরও ১৬
Image

জার্মানিতে যাত্রী ভর্তি ভ্যান উল্টে নিহত সাতজন, আহত আরও ১৬

বার্লিন, ১৪ অক্টোবর (হি.স.) : দক্ষিণ জার্মানির মিউনিখের পূর্ব দিকে এ-৯৪ হাইওয়েতে যাত্রী ভর্তি একটি ভ্যান উল্টে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে ছয় বছরের একটি শিশুও রয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৩টার দিকে। শনিবার স্থানীয় পুলিশ আধিকারিকরা এই তথ্য দিয়েছেন।

পুলিশ আধিকারিকরা বলছেন, ভ্যানটি ওভারলোড থাকায় পুলিশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। চালক সেটা উপেক্ষা করে ভ্যানের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাড়িয়ে দেন। কিছুক্ষণ পর ভ্যানটি উল্টে যায়। ভ্যানে থাকা ব্যক্তিরা সিরিয়া ও তুরস্কের বাসিন্দা। আহতদের মধ্যে চালক ও একজন সন্দেহভাজন চোরাকারবারি অস্ট্রিয়ার ২৪ বছর বয়সী যুবককে হাসপাতালে আটক করা হয়েছে। এটি একটি অস্ট্রিয়ান নিবন্ধিত ভ্যান। মানব পাচারের রুট হিসেবে কুখ্যাত এই মহাসড়ক। দুর্ঘটনাস্থলটি অস্ট্রিয়ান সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। বেশিরভাগ প্রবাসী এই হাইওয়ে দিয়ে জার্মানিতে যায়।

Releated Posts

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top