News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে নবম পি-২০ সম্মেলন : ওম বিড়লা
Image

গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে নবম পি-২০ সম্মেলন : ওম বিড়লা

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): গণতান্ত্রিক মূল্যবোধ, আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক তাৎপর্যের বিষয় এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার সমাধানের প্রতি আমাদের অঙ্গীকার প্রতিফলিত করে নবম পি-২০ সম্মেলন। বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শুক্রবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে নবম জি-২০ পার্লামেন্টারি স্পিকার্স সামিট (পি-২০) উদ্বোধনী বক্তৃতায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে, জি-২০ শিখর সম্মেলনে নতুন দিল্লি নেতাদের ঘোষণা সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এটি প্রধানমন্ত্রী মোদীর কার্যকরী নেতৃত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।”

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আরও বলেছেন, “পি-২০ সামিটের থিম হল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। আমরা বিশ্বকে একটি পরিবার হিসাবে বিবেচনা করি, প্রধানমন্ত্রী মোদীর মিশন লাইফের যে দৃষ্টিভঙ্গি ছিল তা গতকাল প্রাক-সামিটে আলোচনা করা হয়েছিল। বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা মনে করেন, পরিবেশ রক্ষা করা একক দেশের বিষয় নয়, এটি সমস্ত দেশের দায়িত্ব। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা এই মিশনের জন্য জি-২০ কাউন্টি থেকে সমর্থন পেয়েছি।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top