News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ববেহালাবাড়িতে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির  অনুষ্ঠিত
Image

পূর্ববেহালাবাড়িতে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির  অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ অক্টোবর : তুলাশিখর ব্লকের অন্তর্গত পূর্ববেহালাবাড়িতে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার৷ খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে তুলাশিখর ব্লক পূর্ব বেহালাবাড়ি এলাকার সহদাস বৈষ্ণব এস বি স্কুলে প্রশাসনিক শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন  করা হয়েছিল এদিন। খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা, বি ডি ও মানস মুড়াসিং সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের স্বাস্থ্য শিবিরে। প্রশাসনিক শিবিরে এলাকার জনগন থেকে এসটি, ওবিসি, পিআরটিসি সহ বিভিন্ন সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে৷ তাছাড়া এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয় এলাকার জনগনকে নিয়ে।
শিবিরে জনজাতি অংশের ব্যাপক অংশের জনগণ স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন এদিন৷  স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্রও প্রদান করা হয়েছে৷

এদিনের শিবির সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে, খোয়াই মহকুমা শাসক বলেছেন, প্রশাসন শুধুমাত্র অফিসের ভিতরে তাদের কাজকর্ম সীমাবদ্ধ রাখতে চায়না৷ প্রশাসনিক যাবতীয় সুযোগ-সুবিধা যাতে প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান প্রশাসন কাজ করে চলেছে৷ প্রশাসনিক শিবিরে যেসব সার্টিফিকেট প্রদানের জন্য আবেদন পত্র সংগ্রহ করা হয়েছে সেইসব সার্টিফিকেট সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়েছে এদিন৷ আগামী দিনেও ব্লক এলাকার বিভিন্ন স্থানে এ ধরনের প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির সংগঠিত করা হবে বলে জানানো হয়েছে৷এদিনের শিবিরের শেষে ,এস টি, পি আর টি সি, ম্যারেজ সার্টিফিকেট, আঁধার কার্ড প্রদানের করা হয় আবেদনকারীদের মধ্যে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top