News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পচা গলা মৃতদেহ উদ্ধার জঙ্গল থেকে, খুনের অভিযোগ পরিবারের
Image

পচা গলা মৃতদেহ উদ্ধার জঙ্গল থেকে, খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১১ অক্টোবর: পচা গলা অবস্থায় উদ্ধার ষাটোর্ধ এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম দুখীশ্যাম হালাম(৬৩)। তার বাড়ি পশ্চিম লালছড়ির হালাম পাড়ায়। বুধবার আমবাসার আনন্দ দেববর্মা পাড়া জেবি স্কুল সংলগ্ন এক জঙ্গল থেকে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার

বিবরণে পুলিশ জানিয়েছেন, গত শনিবার বিকেল থেকেই ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা যথারীতি আমবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছিল। বুধবার আনন্দ দেববর্মা পাড়ার জেবি স্কুল সংলগ্ন জঙ্গল থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জেলা হাসপাতালে। এদিকে মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবী স্থানীয়দের। তবে গোটা ঘটনায় পুলিশ তদন্তের জন্য ই এলাকারই এক অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

সাত দিন ধরে বিদ্যুৎহীন শিখরিয়া গ্রাম, ব্যাহত পানীয় জল সরবরাহ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে: চড়িলাম বিধানসভার লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের শিখরিয়া গ্রামে গত সাত দিন…

ByByReshmi Debnath May 31, 2026

নিখোঁজ যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল খোয়াই থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ মে: নিখোঁজ এক যুবককে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিল খোয়াই…

ByByReshmi Debnath May 31, 2026

মাতাবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় অক্ষত একই পরিবারের তিন সদস্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে: উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরেশ্বরী মন্দির-এ পুজো দিয়ে আগরতলায় ফেরার পথে এক ভয়াবহ সড়ক…

ByByReshmi Debnath May 31, 2026

ব্রহ্মকুণ্ডের পুটিয়াবিল পাড়ায় দীর্ঘদিন ধরে ভাঙা সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ৩১ মে: সিমনা এলাকার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিয়াবিল পাড়ায় একটি সেতু দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath May 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top