News Flash

  • Home
  • প্রধান খবর
  • জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন চৌহানের
Image

জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন চৌহানের

ভোপাল, ১১ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতরত্ন নানাজি দেশমুখ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে তাদের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার ভারতরত্ন নানাজি দেশমুখ ও লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে তাঁদের স্মরণ করছে পুরো দেশ। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও উভয় মহান ব্যক্তিত্বকে তাদের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

চৌহান সোশ্যাল মিডিয়া এক্স-এ নানাজি দেশমুখকে স্মরণ করে জানান, আমি ভারতরত্ন, জাতীয় ঋষি, যুগদর্শী, শ্রদ্ধেয় নানাজি দেশমুখ জিকে তাঁর জন্মবার্ষিকীতে আমার গভীর শ্রদ্ধা জানাই। ইনি গ্রামীণ উন্নয়ন থেকে জাতি গঠনের পথ দেখিয়েছিলেন। তিনি বলেন, আমরা নিজেদের জন্য নই, বরং আপনজনের জন্য নিয়োজিত, আমরা তাদের জন্য যারা শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলিত, আমরা তাদের জন্য। সর্বদা আমাদের সকলকে অন্ত্যোদয়ের লক্ষ্য অর্জনে এবং ভারত মাতার সেবা করতে অনুপ্রাণিত করবে।

অন্য একটি বার্তায়, মুখ্যমন্ত্রী চৌহান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি জানান, আমি শ্রদ্ধেয় লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আপনার গতিশীল চিন্তাধারা গণতন্ত্রের প্রদীপ চিরকাল জ্বালিয়ে রাখবে। দেশ ও সমাজের প্রতি কর্তব্য পালনে আমাদের সকলকে সর্বদা অনুপ্রাণিত করবে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top