News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও স্কুটি উদ্ধার,সাথে আটক ৫ যুবক
Image

তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও স্কুটি উদ্ধার,সাথে আটক ৫ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর : রাজ্যে চুরি ডাকাতির ঘটনা মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে।  এবারে চুরি কান্ড রুখতে স্পেশাল ড্রাইভ শুরু করেছে পুলিশ। আর স্পেশাল ডাইভে নেমে পুলিশ চুরি যাওয়া তিন লক্ষ টাকার স্বর্ণালংকার এবং একটি স্কুটি উদ্ধার করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে চোর চক্রের ৫ সদস্যকে।

 মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, দুইটি চুরির মামলা দায়ের হয়েছে পূর্ব আগরতলা থানায়। এই দুইটি মামলার মধ্যে একটি মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল নয়ন বর্মণ ও উদয় দত্ত। তারা রেন্টার্স কলোনি এলাকার বাসিন্দা। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালঙ্কার। অপর মামলায় একটি স্কুটি সহ তিন জনকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল সাগর সরকার, রাহুল দাস ও বিশাল সাহা। জেলা পুলিশ সুপার জানান ধৃত নয়ন বর্মণ ও উদয় দত্ত চুরি করার পর স্বর্ণালঙ্কারগুলি লক্ষ্মীনারায়ন বাড়ি এলাকার এক জুয়েলারি দোকানে বিক্রয় করে দিয়েছিল। সেখান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। তবে যারা এই ঘটনা সংগঠিত করেছে তারা শহরে আগামী দিন কুখ্যাত চোর হয়ে উঠতে পারে বলে পুলিশের ধারণা।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top