নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর: রাজ্যে সরকারি চাকরির সুযোগ সুবিধা খুবই সীমিত। রাজ্যে বড় ধরনের কোন শিল্প কলকারখানাও এখনো পর্যন্ত গড়ে উঠেনি। শিল্পনগরীতে যেসব কলকারখানা গড়ে উঠেছে সেগুলিতে অবশ্য কিছু সংখ্যক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে। কিন্তু তা রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। সে কারণে রাজ্য সরকার রাজ্যে চাকুরী মেলা সংঘটিত করার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের শিল্প উদ্যোগী ও বেসরকারি সংস্থাগুলিকে এ রাজ্যে নিয়ে আসছে। তাতে বেশ কিছু সংখ্যক বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক বলা যেতেই পারে। এর অঙ্গ হিসেবেই মঙ্গলবার রাজ্যের কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় চাকরি মেলার। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই মেলা। শ্রম ভবনে আয়োজিত এই মেলায় ব্যক্তিগত মালিকানাধীন মোট ছটি কোম্পানি মেলায় অংশগ্রহণ করে। এই মেলার মাধ্যমে ১৮৫ জন চাকরিপ্রার্থী ওই ছয়টি কোম্পানিতে চাকরি পাবেন। লিখিত এবং মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়েছে

রাজ্যে অনুষ্ঠিত হল চাকুরী মেলা, চাকুরী পেলেন ১৮৫ জন
Tags:


















