News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৬ মাসের মধ্যে ফের কঙ্কালসার সংস্কারকৃত রাস্তাগুলি,  সংস্কারের দাবিতে পথ অবরোধের হুশিয়ারি
Image

রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৬ মাসের মধ্যে ফের কঙ্কালসার সংস্কারকৃত রাস্তাগুলি,  সংস্কারের দাবিতে পথ অবরোধের হুশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ অক্টোবর : নব নির্মিত রাস্তার বেহাল অবস্থা গন্ডাছড়া মহকুমা। নিম্ন মানের কাজের অভিযোগ দপ্তরের বিরুদ্ধে। নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। বিশেষ করে  গন্ডাছড়া মহকুমার নারায়নপুর ভিলেজের দেবনাথ পাড়া, মুসলিম পাড়া ও চৌকিদার পাড়ার  রাস্তাগুলি ভেঙে চৌচির।
এলাকাবাসীরা জানিয়েছেন মাত্র ছয় মাস আসে এই রাস্তা নির্মিত হয়েছে। ছয় মাসের মধ্যে নব নির্মিত রাস্তার এই দশা দেখে সাধারণ মানুষের মাথায় হাত। গত কয়েকদিন ধরে নিত্য ভোগান্তি শিকার আম জনতা। নজর নেই স্থানীয় জনপ্রতিনিধির। রাস্তাগুলি গত ছয় মাস আগে পূর্ত দপ্তর থেকে সংস্কার করা হয়েছিল বলে খবর। রাস্তা সংস্কারের সময় স্থানীয়রা বহুবার দাবি তুলেছিল নিম্নমানের কাজ হচ্ছে। কিন্তু বিষয়টি গুরুত্ব দেয়নি সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্যরা। কোন এক অজ্ঞাত কারণবশত ঠিকাদারকে প্রশ্রয় দেওয়ায় রাস্তা ছয় মাসের মধ্যে ফের কঙ্কালসার অবস্থায়। মানুষ প্রতিদিন অত্যন্ত সমস্যার সম্মুখীন হয়ে এ রাস্তা দিয়ে চলাচল করছে। রাস্তা দিয়ে রোগী নিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে পড়েছে এলাকাবাসীর। কিন্তু রাস্তাগুলি দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করে। যেহেতু দপ্তর এবং এলাকার জনপ্রতিনিধি বিষয়টি গুরুত্ব দিচ্ছে না, তাই এবার স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে দপ্তরকে রাস্তা সংস্কারের জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হবে। নাহলে পথ অবরোধের শামিল হবে এলাকাবাসীরা। এমনটাই হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top