News Flash

  • Home
  • দেশ
  • আমরা ইসরায়েলের সঙ্গে রয়েছি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

আমরা ইসরায়েলের সঙ্গে রয়েছি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : ইসরায়েলে হামাস হামলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে লেখেন, ইসরায়েলে সন্ত্রাসবাদীদের হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি নিরীহ সেইসব মানুষদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা, প্রার্থনা জানাচ্ছি যারা এই হামলার শিকার হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে আমরা ইসরায়েলের সঙ্গে একাত্ম হচ্ছি।

এদিন ইজরায়েলের গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসবাদীরা রকেট দিয়ে আক্রমণ করেছে। রকেট হামলার পরে জঙ্গিরা ইসরায়েলে অনুপ্রবেশও করে। এখন পর্যন্ত ২২ জন ইসরায়েলি বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলাকে ‘যুদ্ধ’ আখ্যা দিয়ে ইসরায়েল সরকার কড়া ভাষায় জানিয়েছে যে এই হামলার জন্য জঙ্গিদের মূল্য দিতে হবে।

এদিকে, ইসরায়েলের ভারতীয় দূতাবাসে বসবাসকারী সকল ভারতীয়কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top