News Flash

Image

এসএফআই-টিএসইউ শিক্ষা ভবন অভিযান

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি শিক্ষা বাঁচাও- এই স্লোগানকে সামনে রেখে এসএফআই-টিএসইউ শনিবার শিক্ষা ভবন অভিযান সংগঠিত করেছে।

তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো, শিক্ষা ব্যবস্হায় বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। বর্ধিত ফি বাতিল করতে হবে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য বন্ধ করতে হবে ইত্যাদি।

এদিন সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষার উপর চরম আঘাত নামিয়ে আনতে শুরু করেছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এর ফলে সকলের জন্য শিক্ষা কার্যত ব্যর্থতায় পর্যবেসিত হবে। সার্বজনীন শিক্ষার স্বার্থেই শিক্ষাকে বেসরকারি করুন বন্ধ করার দাবি জানিয়েছে উভয় সংগঠন।

তাঁরা আরও অভিযোগ করে, বিদ্যা জ্যোতি প্রকল্পের অধীন যেসব স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সব স্কুলে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। অনেকের পক্ষেই ফি প্রদান করে শিক্ষার সুযোগ গ্রহণ করা অসম্ভব হয়ে উঠেছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক স্বার্থের কথা চিন্তা করেই শিক্ষা বেসরকারিকরন বন্ধ করার দাবি জানিয়েছে তাঁরা ।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top