News Flash

Image

রাবার বাগান থেকে এজ মহিলার মৃতদেহ উদ্ধার 

আগরতলা, ৭ অক্টোবর: মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন এক মহিলা। ঘটনায় বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায়  তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে রাবার বাগান থেকে। মৃত মহিলার নাম সবিতা সাহা, বয়স আনুমানিক ৫৫ বছর। 

জানা যায়, বাড়ির পাশের রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করে সবিতা সাহা। বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা প্রদীপ সাহার স্ত্রী সবিতা সাহা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন।এরই মধ্যে বাড়ির সকলের নজর এড়িয়ে এইদিন বাড়ির পাশের রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেন সবিতা সাহা। পরে পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় মহিলা থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। 

মৃত মহিলার মেয়ের বক্তব্য সবিতা সাহা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিল। পরিবারের কোন ধরনের অশান্তি ছিল না। রোগের কারনে মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সবিতা সাহা। তবে ময়না তদন্তের পর স্পষ্ট হবে খুন ,নাকি আত্মহত্যা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top