News Flash

  • Home
  • দিনের খবর
  • বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, কেঁপে উঠল কালিয়াচকের গ্রাম
Image

বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণ, কেঁপে উঠল কালিয়াচকের গ্রাম

কালিয়াচক, ৫ অক্টোবর (হি.স.) : মালদার কালিয়াচকের সালেপুর গ্রামে বন্ধ বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। বাড়িটি সার্জেন শেখ নামে এক ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বন্ধ থাকা এই বাড়িতে বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, বাড়ির মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে যায়। বারান্দার একটি দেওয়ালে চওড়া ফাটল ধরে। ভেঙে যায় আরও একটি দেওয়াল। বেঁকে যায় লোহার গেট। কয়েকটি সিলিং ফ্যান ভেঙে বাঁকা হয়ে ঝুলতে থাকে। তবে হতাহতের কোন খবর নেই।
প্রসঙ্গত, এক সময়ে এই এলাকার কুখ্যাত দুষ্কৃতী ছিল সার্জেন শেখ। নওদা যদপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য আজ থেকে প্রায় আট বছর আগে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরবর্তীকালে তিনি ছাড়াও পান। কিন্তু ফিরে আসেননি নিজের বাড়িতে। তারপর থেকে এই বাড়ি ফাঁকাই থাকত। বন্ধ থাকা বাড়িতে কে বা কারা বোমা রাখল তা জানতে এলাকার সিসিটিভি ক্যামেরাগুলি খতিয়ে দেখতে শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top