News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার, খুশি মহকুমাবাসী
Image

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার, খুশি মহকুমাবাসী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবর : রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত দিয়ে বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে  তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারের।  তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবী পূরণ হল। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ওটি চালু করার জন্য দীর্ঘদিন আগেই দাবী করেছিলেন মহকুমা বাসী । তাতে বিধায়িকা কল্যানী সাহা রায় কথা দিয়েছিলেন যতদ্রুত সম্ভব তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করার ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী চেষ্টাও চালিয়েছেন। তারই ফল স্বরূপ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা হাত ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চালু হল অপারেশন থিয়েটার। এদিনের এই উদ্ভোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়,বিধায়ক পিনাকী দাস চৌধুরী । উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের  চেয়ারম্যান রূপক সরকার, ডাঃ দেবাশীষ বসু, আইএএস স্বাস্থ্যের প্রধান সচিব,  ত্রিপুরা সরকা,  ডাঃ সুপ্রিয়া মল্লিক, স্বাস্থ্য পরিষেবার পরিচালক, ত্রিপুরা সরকার, চাঁদনি চন্দ্রন, আইএএস ডিএম ও কালেক্টর, খোয়াই জেলা,  ডাঃ নির্মল সরকার, সিএমও, খোয়াই জেলা। অভিজিৎ চক্রবর্তী, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তেলিয়ামুড়া সহ অন্যান্যরা।  আলোচনা শেষে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা   সহ অন্যান্যরা অপারেশন থিয়েটারটি ঘুরে দেখেছেন।

এদিনের অনুুুষ্ঠানে মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এখন সম্পুর্নভাবে প্রস্তুত অপারেশন থিয়েটার চালু করার জন্য। অত্যাধুনিক মেশিনারি দিয়ে তৈরী করা হয়েছে এই অপারেশন থিয়েটার। এখন থেকে সিজারিয়ান অপারেশনের জন্য তেলিয়ামুড়া মহকুমার মানুষকে আর রাজধানী আগরতলাতে যেতে হবেনা। এছাড়াও ছোট মাঝারি অপারেশন এখানেই করা যাবে। তিনি উনার আলোচনায় এই অপারেশন থিয়েটার চালু করার ব্যাপারে বিধায়িকা কল্যানী সাহা রায় এর প্রশংসা করেন।  বলা যায় তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবী পুরণ হওয়ায় গোটা তেলিয়ামুড়ায় খুশির বাতাবরণ ছড়িয়ে পরে।

Releated Posts

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

বাধারঘাট মন্ডলের উদ্যোগে ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার, শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৬ এপ্রিল: বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে রবিবার সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর…

ByByReshmi Debnath Apr 26, 2026

পশ্চিমবঙ্গে ‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উত্তর-পূর্বের বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আগরতলা, ২৬ এপ্রিল:আজ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত -এর ১৩৩তম পর্ব শ্রবণ করলেন…

ByByReshmi Debnath Apr 26, 2026

জোড়াসাঁকোয় জনপ্লাবন, মন্ত্রী রতনলাল নাথের হুংকার: এ বার বিজেপির জয় সুনিশ্চিত

আগরতলা, ২৫ এপ্রিল: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এক বিশাল জনসমাবেশে…

ByByReshmi Debnath Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top