News Flash

Image

চুরি করতে এসে জনতার হাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ৪ অক্টোবর : অমর দত্তের মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেল এক যুবক।

এরপরই জনতার রোষানলে পড়ে বেদম মার খেল যুবক, তারপর বেঁধে রাখা হয় বৈদ্যুতিক খুঁটির সাথে। ঘটনাটি ঘটে আজ সকাল নয়টা নাগাদ বিলোনিয়া রাজীব কর্নার এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতার রোষানল থেকে যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া থানায়, যুবকের বাড়ি উদয়পুর নাম দীপঙ্কর দেবনাথ।

জানা যায় দোকান মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঢুকে পরে চোর দীপঙ্কর এরপর ক্যাশ বাস্ক থেকে দশ হাজার টাকা চুরি করে বের হয়ে যাওয়ার সময় সন্দেহ হয় মুদি দোকানের মালিক অমর দত্তের ডাক দিতেই পালিয়ে যেতে চেষ্টা করে দীপঙ্কর, দোকানের মালিক অমর দত্ত পিছু ধাওয়া করে ধরে ফেলে চোর দীপঙ্কর কে ‌, এরপরই পাশ্ববর্তী দোকানদার সহ অন্যান্য লোকজন ছুটে আসে,শুরু হয়ে যায় মারধর, এর আগেও এই দীপঙ্কর বিলোনিয়া এক নং টিলা এলাকায় একটি স্বর্ন দোকান থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে ।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top